35.5 C
আবহাওয়া
২:২২ অপরাহ্ণ - জুন ১৬, ২০২৬
Bnanews24.com
Home » ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮


বিএনএ, বিশ্ব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়  একটি বি-৫২  বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৫ জুন) সকাল ১১টা ২০ মিনিটে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে অংশ নিয়েছিল। দুর্ঘটনার পর সেটিতে আগুন ধরে যায় এবং আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

বি-৫২ বিশ্বের অন্যতম পরিচিত দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান। দীর্ঘ সময় আকাশে অবস্থান ও বিপুল পরিমাণ অস্ত্র বহনের সক্ষমতার কারণে এটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। বিমানটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে এবং প্রায় ৭০ হাজার পাউন্ড পর্যন্ত অস্ত্র বহনে সক্ষম।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ