বিএনএ, ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি ঘোষণার প্রক্রিয়া চলার মধ্যেই লেবাননে ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, লেবাননের বিভিন্ন শহর ও আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনী একাধিক বিমান হামলা চালিয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত মোট ৩ হাজার ৭৮৩ জন নিহত এবং ১১ হাজার ৬৯৯ জন আহত হয়েছেন।
লেবানন-ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে প্রাণহানির এ ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
বিএনএ/ওজি
![]()

