35.5 C
আবহাওয়া
২:১৫ অপরাহ্ণ - জুন ১৬, ২০২৬
Bnanews24.com
Home » ইসলামী ব্যাংকের বিশেষ গ্রাহক সহায়তা ঘোষণা

ইসলামী ব্যাংকের বিশেষ গ্রাহক সহায়তা ঘোষণা


বিএনএ, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য একটি বিশেষ সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে।সোমবার (১৫ জুন) ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব গ্রাহকের এমটিডিআরএ, এমএসবি, এমএমপিডিএস এবং এমএসএসএ হিসাব ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত সময়ের মধ্যে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা হয়েছে এবং এর ফলে যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য বিশেষ সুবিধা দেয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্ষতিগ্রস্ত গ্রাহকরা আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের সংশ্লিষ্ট হিসাব পুনরায় চালু করলে ব্যাংক কর্তৃপক্ষ চলমান পরিস্থিতি বিবেচনায় সব ধরনের খরচ ও চার্জ মওকুফ করবে। একইসাথে পুনরায় চালুকৃত হিসাবগুলোকে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে, ফলে গ্রাহকরা তাদের পূর্ববর্তী সুবিধা অব্যাহতভাবে ভোগ করতে পারবেন।

ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের অযথা উদ্বিগ্ন না হয়ে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শাখার সাথে যোগাযোগ করে হিসাব পুনরায় চালুর আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা পুনর্গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে সহায়ক হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ