30 C
আবহাওয়া
১:০৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সিলেটের জৈন্তাপুরে একই পরিবারের ৪ জনের মৃত্যু

সিলেটের জৈন্তাপুরে একই পরিবারের ৪ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় নানা-নাতনী

সিলেট :  পিকআপ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত, দুজন গুরুতর আহত হয়েছেন। হতাহতরা একই পরিবারের সদস্য। সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কে সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তামাবিল হাইওয়ে থানার ওসি মো. ইউনুস আলী জানান, নিহতরা হলেন- উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের মঙ্গলী পাত্র (৫০), সাবিতি পাত্র (৩৫), সুচিতা পাত্র (৩৫) ও ঋতু পাত্র (৮)।

আহতরা হলেন- শ্যামলা পাত্র (৫৫), প্রনতি পাত্র (৩৫)। হতাহতরা একই পরিবারে সদস্য বলে জানায় পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, লেগুনায় করে একই পরিবারের কয়েকজন সদস্য পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চিকনাগুল থেকে উপজেলার মোকামপুঞ্জি যাচ্ছিলেন। পথে সিলেট-তামাবিল মহাসড়কের ওই এলাকায় লেগুনাটি পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়।

ওসি বলেন, এরপর আহত ৬ জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সময় চিকিৎসক শিশুসহ চারজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুইজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত