29 C
আবহাওয়া
৭:২৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ছিনতাইকারীর কবলে পড়ে সাংবাদিক আহত

ছিনতাইকারীর কবলে পড়ে সাংবাদিক আহত


বিএনএ, ঢাকা : রাজধানীর গুলিস্থানে ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক কামাল হোসেন তালুকদার (৪৫)। বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন বলে জানান তার স্ত্রী শাহনাজ পারভীন।

ছিনতাইকারীর ধাক্কায় পাশের একটি গাড়িতে পড়ে আহত হন কামাল। ঠোঁট কেটে গেছে ও মুখমন্ডলে আঘাত পেয়েছে। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন তিনি।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মুন্সীগঞ্জে ‘ফ্যামিলি ডে’ ছিল। সেই অনুষ্ঠান থেকে ঢাকায় ফেরার পর এ ঘটনা ঘটে।

কামালের সঙ্গে থাকা স্ত্রী শাহনাজ বলেন, ‘আমরা ডিআরইউর পিকনিকের বাস থেকে গুলিস্তানে আওয়ামী লীগের অফিসের সামনে নেমে যাই। সেখান থেকে রিকশা নিয়ে আজিমপুরের যাব ভাবছিলাম। রিকশায় উঠতে যাব, এমন সময়ে পেছন থেকে দ্রুত গতিতে এক লোক দৌড়ে এসে তাকে জোরে ধাক্কা দিলে মাইক্রোবাসের সাথে ধাক্কা খান। ধাক্কা খেয়ে তার ঠোঁট অনেকখানি কেটে যায় মুখোমন্ডলে আঘাত পান এতে প্রচুর রক্তপাত হয়।’

কামালের হাতে তখন ব্যাগ ও মোবাইল ফোন ছিল জানিয়ে শাহনাজ বলেন, সম্ভবত সেটি ছিনিয়ে নেওয়াই ছিল ওই ছিনতাইকারীর উদ্দেশ্য। লোকটি কামালের হাতে থাকা মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই হামলা করে। কিন্তু তার কাছ থেকে কোনো কিছুই নিতে পারেনি।’

শাহনাজের চিৎকারে লোকজন জড়ো হয়ে যাওয়ায় ধাক্কা দেওয়া হামলা করা লোকটা খুব দ্রুতগতিতে পালিয়ে যায়। এরপর আহত কামালকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়৷ পরে চিকিৎসকরা তার ঠোঁটে ৭টি সেলাই দিয়েছে।

বিএনএনিউজ/আজিজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী