26 C
আবহাওয়া
৫:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের আরও ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের আরও ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের আরও ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা ও সন্ত্রাসীবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন— ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সদস্য মো. ইসমাইল, কোতোয়ালি থানা ওলামা লীগের সহসভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ রকিবুল কাদের প্রকাশ মাহিম, ইমন আহাম্মদ, মো. রাসেল, মো. জহেদুল ইসলাম, মো. আরিফ, জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল শাক্কুর ফারুকী, সাইফুল ইসলাম, আরমান হোসেন প্রকাশ আরমান হাজারী, মো. সজিব, মো. সালাউদ্দিন, সৈয়দ মোহাম্মদ সাইদুল্লাহ, মো. সোহেল রানা, রবিউল হোসেন, মো. কামরুল হাসান হৃদয়, মো. রাজন হোসেন, মো. নাজমুল হোসেন, মো. মনিরুল হক, জাহিদ হাসান মুন্না, তাসলিমা বেগম, মো. আসাদ, মো. নুরুল হক, ছাদিয়া বেগম, শারমীন আক্তার, মো. আলম শাহ ও মো. আকবর হোসেন খোকন।

এ ছাড়া উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. সেলিম প্রকাশ বাদশা, উত্তর পাহাড়তলী ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল, মো. গিয়াস উদ্দিন, বাউরিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বেলাল উদ্দিন ও বড়উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সমর কান্তি ধরকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের