29 C
আবহাওয়া
৯:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন ১৪০ পুলিশ সদস্য

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন ১৪০ পুলিশ সদস্য


বিএনএ, ঢাকা: মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম ও পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নেতৃত্বে ইথিয়পিয়ান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে এই পুলিশ সদস্যরা দেশ ত্যাগ করেন।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন United Nations Multidimensional Integrated Stabilization Mission in Mali (MINUSMA)- এ দায়িত্ব পালনের লক্ষ্যে ইথিয়পিয়ান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে পশ্চিম আফ্রিকার দেশ মালির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে Bangladesh Formed Police Unit (BANFPU)-১ এর পুলিশ সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন।

২০১৭ সাল হতে BANFPU-2, MINUSMA, Mali মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। দুর্গম ভৌগোলিক অবস্থান, প্রতিকূল আবহাওয়া এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ পুলিশের সদস্যরা অত্যন্ত সাহসিকতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি মো. রুহুল আমিন, বিপিএম এবং ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশন্স উইংয়ের কর্মকর্তারা তাদের বিদায় জানান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী