29 C
আবহাওয়া
১:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে হক কমিটির মাহফিল অনুষ্ঠিত

রাউজানে হক কমিটির মাহফিল অনুষ্ঠিত

রাউজানে হক কমিটির মাহফিল অনুষ্ঠিত

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): রাউজানে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রশিদর পাড়া শাখার উদ্যোগে পবিত্র মেরাজুন্নবী (দঃ) ও আতায়ে রাসুল ( দঃ) খাজা গরীবে নেওয়াজের ওরছে পাক উপলক্ষে মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বাদে মাগরিব পূর্ব রাউজানের রশিদর পাড়া নবাব মিয়ার বাড়িতে সহ- অর্থ সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসেনের পরিবারের ব্যবস্হাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে উদ্বোধক ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মুহাম্মদ মনজুরুল ইসলাম চৌধুরী, প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও রাউজান প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিউল আলম। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মহিম উদ্দীনের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে তকরীর পেশ করেন সংগঠনের রাউজান উপজেলা ( ক) জোনের সমন্বয়ক আল্লামা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী, মাওলানা নিজাম উদ্দিন মাইজভাণ্ডারী।

মাহফিলে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা (ক) জোনের সমন্বয়ক মুহাম্মদ আনিসুল খান বাবর, রাউজান সর্তারকুল দায়রা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন, রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান। মাহফিলে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ আবদুল মান্নান, মুহাম্মদ লোকমান, মুহাম্মদ আবদুল জলিল, এমদাদ হোসাইন রিপন, মুহাম্মদ ইকবাল হোসাইন ইমন, মুহাম্মদ হারুন, মুহাম্মদ রাসেদ প্রমুখ।

বিএনএ/ শফিউল আলম, বিএম, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী