26 C
আবহাওয়া
১১:০৩ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নেপালে প্লেন বিধ্বস্ত, ৭১ জনের মরদেহ উদ্ধার

নেপালে প্লেন বিধ্বস্ত, ৭১ জনের মরদেহ উদ্ধার

নেপালে প্লেন বিধ্বস্ত, ৭১ জনের মরদেহ উদ্ধার

বিএনএ, নেপাল: নেপালের পোখারায় প্লেন বিধ্বস্তের পর এখন পর্যন্ত ৭১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই প্লেনটিতে আরোহী ছিলেন ৭২ জন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সেতি নদীর ঘাট থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয় ।

কাস্কি জেলার সহকারী মুখ্য জেলা কর্মকর্তা অনিল কুমার শাহী জানিয়েছেন, মঙ্গলবার বিকালে আরও একজনের মৃতদেহ পাওয়া গেছে। বুধবারও (১৮ জানুয়ারি) উদ্ধার অভিযান চলবে।

কাঠমান্ডু থেকে প্লেনটি ৭২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করেছিল গত রোববার। পোখারায় অবতরণের কিছুক্ষণ আগে বিধ্বস্ত হয় এটি। এখন পর্যন্ত ৭১ জনের মরদেহ উদ্ধার হলো। নিহতদের মধ্যে ৩ জন নবজাতক, আরও ৩ শিশু ও ৬২ জন প্রাপ্তবয়স্ক রয়েছেন।

যাত্রীদের মধ্যে ৫৩ জন নেপালি, পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, একজন আইরিশ, একজন অস্ট্রেলিয়ান, একজন আর্জেন্টিনার, দুজন কোরিয়ান এবং একজন ফরাসি ছিলেন।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার বিষয়গুলো পরীক্ষা করার দায়িত্বে যারা থাকেন তারা সমস্ত এটিআর-৪২ এবং এটিআর-৭২ প্লেন পরীক্ষা করেছেন। সোমবার সন্ধ্যায় এক প্রেস বিবৃতিতে তারা জানায়, ‘পরীক্ষা-নিরীক্ষা করার সময় বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি।’

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী