30 C
আবহাওয়া
১১:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে দেড় মণ গাঁজা উদ্ধার, আটক ২

জামালপুরে দেড় মণ গাঁজা উদ্ধার, আটক ২


বিএনএ, জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ থেকে দেড় মণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (১৮ জানুয়ারি) র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ২ জন হলেন আতিকুর রহমান শিপন (২৬) ও  কামরুজ্জামান পিয়াস (২৫)। তাদেরকে জামালপুরের মেলান্দহ থানাধীন মালঞ্চ গ্রামের ইউনাইটেড ট্রাষ্ট আলহাজ্ব এম,এ,রশীদ মা শিশু ও চক্ষু হাসপাতালের সামনে থেকে আটক করা হয়।

আটক আতিকুর রহমান শিপন  ব্রাহ্মণবাড়ীয়ার সদর থানার পশ্চিম পাইকপাড়া গ্রামের মো. ধনু মিয়ার ছেলে ও কামরুজ্জামান পিয়াস ব্রাহ্মণবাড়ীয়ার সদর থানার মেড্ডা গ্রামের  মো. কামাল মিয়ার ছেলে।

স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, আসামিদের কাছ থেকে ৬৭ কেজি গাঁজা, গাঁজা বহনকারি ১ টি কাভার্ড ভ্যান, নগদ এক হাজার একশত নব্বই টাকা, ২ টি ক্রেডিট কার্ড এবং ২ টি মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য বিশ লাখ ১০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়ীয়া থেকে কাভার্ডভ্যানে করে দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা হয়েছে।

বিএনএ/শাহীন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন