26.4 C
আবহাওয়া
৪:২১ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু মঙ্গলবার

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু মঙ্গলবার

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু মঙ্গলবার

বিএনএ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন মঙ্গলবার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হবে। দুপুর ১২টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত।

ঢাবির কেন্দ্রীয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করেছেন কেবল তারাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ভর্তীচ্ছুরা ১৮ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের (admission.eis.du.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভর্তির আবেদন ফি হিসেবে এক হাজার ৫০ টাকা চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে জমা দিতে হবে।

শিক্ষার্থীরা বিজ্ঞান ইউনিট, কলা-আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিটে আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে উল্লেখ থাকবে।

কলা-আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি, ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি, বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১ মার্চ এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) ৯ মার্চ অনুষ্ঠিত হবে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?