25 C
আবহাওয়া
৮:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ইবিতে বিজয় দিবস উপলক্ষে আবৃত্তির কবিতা পাঠ

ইবিতে বিজয় দিবস উপলক্ষে আবৃত্তির কবিতা পাঠ


বিএনএ, ইবি: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি আবৃত্তি’র আয়োজনে ‘আসুন আমরা শুদ্ধতার চর্চা করি’ স্লোগানকে সামনে রেখে বিজয়ের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ কবিতা পাঠের আয়োজন করা হয়।

আবৃত্তি আবৃত্তি’র অর্থ-সম্পাদক জান্নাতুল ফারজানার সঞ্চালনায় বিজয়ের কবিতা পাঠ করেন দীপেন রায়, তানজিমা শিকদার তনু, আবদিম মুনিব, নওশিদ সুম্মা, হায়াতে জান্নাত, সুইটি পাল, সূচনা ত্রিপুরা, আব্দুল মাজেদ, আবু রায়হান, গোলাম রাব্বানী, নীরব বিশ্বাস, নাঈমা পারভীনসহ অন্যান্য সদস্যরা।

কবিতা পাঠ অনুষ্ঠানে আবৃত্তি আবৃত্তি’র সভাপতি নাঈমা পারভীন নীলা’র সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম, আবৃত্তি আবৃত্তি’র উপদেষ্টা ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোস্তফা জামাল হ্যাপি, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. ইনজামুল হক।

এসময় উপস্থিত ছিলেন আবৃত্তি আবৃত্তি’র সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস মীরা, সাধারণ সম্পাদক হায়াতে জান্নাত, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম আজম শোভন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, দপ্তর সম্পাদক দীপেন রায়, অনুষ্ঠান সম্পাদক গোলাম রব্বানী, সাহিত্য সম্পাদক নীরব বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাতুল ইসবা বিথী’সহ প্রমুখ।

বিএনএ/তারিক,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের