25 C
আবহাওয়া
১০:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ‘মিধিলি’মোকাবিলায় প্রস্তুত ফায়ার সার্ভিস

‘মিধিলি’মোকাবিলায় প্রস্তুত ফায়ার সার্ভিস


বিএনএ, ঢাকা : ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলারে জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এর পাশাপাশি ফায়ার সার্ভিস সদর দপ্তরে খোলা হয়েছে মনিটরিং সেল।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী যেসব এলাকায় ঘূর্ণিঝড় ‘মিধিলি’র আঘাতের আশঙ্কা আছে সেইসব এলাকায় ফায়ার স্টেশনগুলোর সঙ্গে কন্টিনিউ কথা হচ্ছে মনিটরিং সেল এর মাধ্যমে। তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া যেসব এলাকায় ঘূর্ণিঝড় আঘাতের আশঙ্কা আছে, সেইসব এলাকায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সবাইকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে।

দেশের উপকূলীয় অঞ্চলের ১১টি জেলায় এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে, এমন আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।  ঘূর্ণিঝড়টি শুক্রবার  দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে আঘাত হানতে পারে।তবে বাতাসের গতি কম থাকায় জলোচ্ছ্বাসের শঙ্কা কম বলে জানান প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের