29 C
আবহাওয়া
৯:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে পুলিশের ওপর হামলা : নিহত ৬

পাকিস্তানে পুলিশের ওপর হামলা : নিহত ৬


বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের একটি টহল দলের ওপর হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছেন। বুধবার (১৬ নভেম্বর) এ ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

সকালে প্রদেশটির লাক্কি মারওয়াত জেলায় দুই ব্যক্তি মোটরসাইকেলে করে পুলিশের ওপর গুলিবর্ষণ করে। হামলায় নিহতদের মধ্যে পুলিশের একজন উপপরিদর্শক ও টহল গাড়িটির চালকও রয়েছেন।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান এক বিবৃতিতে এ ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন। সেইসঙ্গে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেছেন, শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, সন্ত্রাসীরা পাকিস্তানের শত্রু এবং দেশকে রক্ষা করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে।

খাইবার পাখতুনখোয়ায় আবারও সহিংসতা বাড়ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী