29 C
আবহাওয়া
৭:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে নোবিপ্রবিতে মানববন্ধন 

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে নোবিপ্রবিতে মানববন্ধন 

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে নোবিপ্রবিতে মানববন্ধন 

বিএনএ, নোবিপ্রবি : দেশব্যাপী চলমান সাম্প্রদায়িক সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রোববার(১৭ অক্টোবর) গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার বিজ্ঞান বিভাগের পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ‘সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে আমরা’ শীর্ষক ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।’

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শুভেন্দু সাহার সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক তন্ময় দে, অর্থনীতি বিভাগের শিক্ষক মাহবুবুর রহমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান আফসানা মৌসুমী, ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল্লাহ্-আল- মামুন, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইউসুফ মিয়া, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাজনুর রহমান ও ভারপ্রাপ্ত সভাপতি ড. আনিসুজ্জামান রিমন এবং কর্মকর্তা তৃষা মজুমদার।

মানবন্ধনে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী দোষী ব্যক্তিদের বিচারের আয়তায় এনে কঠোর শাস্তির দাবি জানান এবং সকল ধর্মের মানুষের ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন। সভায় লিখিত স্মারকলিপি পাঠ করেন শিক্ষা বিভাগের চেয়ারম্যান বিপ্লব মল্লিক।

মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
বিএনএ/ শাফি, ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী