25 C
আবহাওয়া
১০:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বশেমুরবিপ্রবিতে  ক ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

বশেমুরবিপ্রবিতে  ক ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

বশেমুরবিপ্রবিতে অনলাইন পরীক্ষার লক্ষ্যে কমিটি গঠন

বিএনএ, বশেমুরবিপ্রবি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সুষ্ঠুভাবে স্নাতক প্রথম বর্ষের ২০২০-২১ শিক্ষার্বষের গুচ্ছভিত্তিক সমন্বিত ভর্তি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

রোববার(১৭ ই অক্টোবর )বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রদত্ত তথ্য অনুযায়ী,
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ক বিভাগের পরীক্ষায় ৬৯১২ জন পরীক্ষার্থী মধ্যে ৫৮৯২পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম এবং বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনগুলোর সামনে হাত ধোয়ার ও হ্যান্ড স্যানিটাইজার ব্যাবস্থা করা হয়।

এদিকে,পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর রুমের দীন ইসলাম নামের এক শিক্ষার্থীর কাছ থেকে ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।

পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন,পরীক্ষা চলাকালীন একজন ছাত্রের কাছ থেকে ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।আমরা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।এছাড়া পরীক্ষা সুষ্ঠ ভাবেই সম্পন্ন হয়েছে। করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম কাজ করেছে।

উল্লেখ্য, রবিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় ক বিভাগের পরীক্ষার মধ্য দিয়ে দেশের ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভিত্তিক সমন্বিত ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

বিএনএ/ মুহা. ফাহীসুল হক ফয়সাল,ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের