27 C
আবহাওয়া
২:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নোবিপ্রবিতে ‘এ’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন

নোবিপ্রবিতে ‘এ’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন

নোবিপ্রবিতে ‘এ’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন

বিএনএ, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভুক্ত সমন্বিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ রোববার (১৭ অক্টোবর ২০২১) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।নোবিপ্রবি ক্যাম্পাসে বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নোবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৪.৭৫ শতাংশ।

পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল-আলম বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ফারুক উদ্দিন, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. মো: আনিসুজ্জামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মো. মাজনুর রহমান, নোবিপ্রবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জসীম উদ্দিন।

হল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্য বলেন, ‘‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতিতে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সফলভাবে এ পরীক্ষা আয়োজনে জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সবার সহযোগীতা রয়েছে, যার ফলশ্রুতিতে অত্যন্ত সুন্দর একটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হওয়ার কারণে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। আজ ‘এ’ ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা ৩৪৬২ জন। পরীক্ষা আয়োজনে যারা সার্বিক সহযোগীতা করছেন বিএনসিসি, রোভার স্কাউট, নোবিপ্রবি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ সবাইকে অন্তরিক ধন্যবাদ। যারা আগত পরীক্ষার্থীদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। নোবিপ্রবির ভর্তি পরীক্ষায় নোয়াখালীবাসীর যে আতিথেয়তা, তা ইতোমধ্যে দেশজুড়ে নজির স্থাপন করেছে।

এদিকে, নোবিপ্রবির ভর্তি পরীক্ষা উপলক্ষে গঠিত পনেরোটি উপ-কমিটি ও শিক্ষক- কর্মকর্তা- কর্মচারীদের পাশাপাশি নোয়াখালী জেলা প্রশাসন, পৌরসভা, সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা, ছাত্রনেতৃবৃন্দ, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষ পরীক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করছে। সব মহলের এমন অকৃত্রিম আন্তরিকতার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল-আলম সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসের সর্বত্র আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন সহ ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়েছে।

উল্লেখ্য, গুচ্ছভূক্ত ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ অক্টোবর, মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের পরীক্ষা ২৪ অক্টোবর এবং বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের পরীক্ষা ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বিএনএ/শাফি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের