30 C
আবহাওয়া
৭:০৭ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২১ অক্টোবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২১ অক্টোবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২১ অক্টোবর

বিএনএ, ঢাকা :জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সকল  শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২১ অক্টোবর থেকে অনলাইনের পাশাপাশি শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের এ সংক্রান্ত এক অফিস আদেশে বলা হয়েছে, সরাসরি ক্লাস শুরু হওয়ার পূর্বে অবশ্যই কলেজের শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগারসহ পুরো ক্যাম্পাস যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ক্লাস নেয়ার উপযোগী করতে হবে। সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ (প্রয়োজনে কলেজ টিকাদান কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ), স্বাস্থ্যবিধি মেনে চলা, সঠিকভাবে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব রক্ষাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও সচেতনতা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

একইদিন ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ¯স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এতে  প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের