24 C
আবহাওয়া
৪:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননা, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ঝিনাইদহে মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননা, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ঝিনাইদহে মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননা, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বিএনএ ঝিনাইদহঃঝিনাইদহ হরিণাকুন্ডু থানায় মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

শনিবার(১৭ সেপ্টেম্বর) দুপুরে হরিণাকুন্ডু ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮, ২৯ ও ৩১ ধারায় মামলাটি রেকর্ড করে থানা পুলিশ। জানা গেছে, হরিণাকুন্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের মৃত ইউসুফের ছেলে হাসান মেহেদী নামের এক ব্যক্তি আরেক যুবকের ফেসবুক পোষ্টে মহানবী (সঃ) কে নিয়ে বাজে মন্তব্য করে। এই মন্তব্য পড়ে নবী প্রেমিকরা ক্ষোভে ফেটে পড়েন। হাসান মেহেদী নিজের বক্তব্যে অটল খেকে এটা জেনে বুঝেই করেছে এবং এই মন্তব্য ডিলিট করবে না বলে জানালে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শনিবার বিকালে হরিণাকুন্ডু শহরের দোয়েল চত্বরে তৌহিদী জনতার ব্যানারে প্রতিবাদ কর্মসুচির ডাক দিলে হরিণাকুন্ডু সার্কেলের সহকারি পুলিশ সুপার অমিত কুমার বর্মণ উত্তেজিত জনতার সাথে কথা বলে তাকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দেন। ফলে উত্তেজিত জনতা ৩ দিনের জন্য কর্মসূচি স্থগিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত হাসান মেহেদী ঢাকার একটি পোশাক কারখানায় চাকুরী করে। তার ভাতিজা ২০১৩ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করলে কলেজ কর্তৃপক্ষ তার ছাত্রত্ব বাতিল করে। হাসান মেহেদীসহ কিছু লোক হরিণাকুন্ডুতে আলাদা একটি ধর্ম পালন করে বলে স্থানীয়রা জানিয়েছেন। এই ঘটনা নিয়ে যাতে কোন সহিংস ঘটনা না ঘটে সেদিকে সতর্ক অবস্থা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিএনএ/ আতিক রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী