27 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ২ ভুয়া ডাক্তার আটক

চট্টগ্রামে ২ ভুয়া ডাক্তার আটক

চট্টগ্রামে ২ ভুয়া ডাক্তার আটক

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বন্দর থানাধীন মাইলের মাথা এলাকায় অভিযান চালিয়ে এমবিবিএস ডাক্তার পরিচয়ধারী দুই ভুয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাব-৭। সোমবার (১৬ আগস্ট) তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার। আটক দুইজন হলো— চট্টগ্রামের পটিয়া থানার মৃত পরিমল চৌধুরীর ছেলে যীশু চৌধুরী (৪৪) এবং অন্যজন চট্টগ্রামের জোরারগঞ্জ থানার গোবিন্দপুর এলাকার সুনীল চন্দ্র মজুমদারের ছেলে আশীষ মজুমদার (৩৮)।

নুরুল আবছার জানান, সোমবার সন্ধ্যায় আভিযান চালিয়ে ২ জন ভুয়া চিকিৎসকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে নিজেদের ভুয়া চিকিৎসক বলে স্বীকার করে। পরে তাদের ফার্মেসি এবং চেম্বার তল্লাশি করে বিভিন্ন ধরনের ভুয়া ডাক্তারি সরঞ্জামাদি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্যে নগরের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী