32 C
আবহাওয়া
৫:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » দীঘিনালায় নৌকার ভরাডুবি

দীঘিনালায় নৌকার ভরাডুবি

দীঘিনালায় নৌকার ভরাডুবি

বিএনএ, খাগড়াছড়ি: ১৭ জুলাই (সোমবার) প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল আটটা হতে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া বাবুছড়া ইউপি নির্বাচনে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৫নং বাবুছড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর ভরাডুবি হয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দীঘিনালার ৫নং বাবুছড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী গগণ বিকাশ চাকমা (চশমা প্রতীকে) ৩২৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দীপুলাক্ষ চাকমা (আনারস প্রতীকে) পেয়েছেন ২৯৪৯ ভোট, ঢোল প্রতীকে ১৩৬৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন বর্তমান চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা, অটোরিক্সা প্রতীকে ১০৬৮ ভোট পেয়ে চতুর্থ স্থানে আছেন অলকেশ চাকমা, ঘোড়া প্রতীকে ১০৫২ ভোট পেয়ে পঞ্চম স্থানে আছেন নিউটন চাকমা, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ১৯৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে আছেন অনুপম চাকমা।

বিএনএনিউজ/আনোয়ার হোসেন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত