30 C
আবহাওয়া
১:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সাংবাদিক হত্যায় জড়িতদের শাস্তির দাবি ববিসাসের

সাংবাদিক হত্যায় জড়িতদের শাস্তির দাবি ববিসাসের


বিএনএ, ববি : সাংবাদিক গোলাম রব্বানী হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) নেতৃবৃন্দ। একইসঙ্গে এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শুক্রবার (১৬ জুন) এক যৌথ বিবৃতিতে ববিসাসের সভাপতি ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ এ দাবি জানান।

বিবৃতিতে ববিসাস নেতৃবৃন্দ বলেন, “আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার এক ইউপি চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে তাঁর ওপর পৈচাশিক হামলা করা হয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক হত্যা অত্যন্ত নিন্দনীয়।

সাংবাদিক হত্যার ঘটনা উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, এধরনের ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে আরও সংকুচিত করবে ও জনগণের বাক স্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে। আমরা পরিকল্পিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

বিবৃতিতে সাংবাদিক নেতারা আরও বলেন, “আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি দেশে প্রতিনিয়ত সাংবাদিকদের লাঞ্ছিত, হুমকি ও মারধরসহ নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে বাধা এবং স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থী। এসব ঘটনার কোনো বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। সাংবাদিকদের সুরক্ষায় দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

প্রসঙ্গত, গত বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়িতে ফিরছিলেন সাংবাদিক গোলাম রব্বানী। পথিমধ্যে তার ওপর হামলা করে একদল সন্ত্রাসী। এ সময় তাকে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে হামলাকারী সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার অবনতি হলে আজ সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

বিএনএ/ রবিউল ইসলাম/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত