30 C
আবহাওয়া
১২:০৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » স্বাস্থ্যবিধি না মানায় চার ম্যাজিস্ট্রেটের অভিযান

স্বাস্থ্যবিধি না মানায় চার ম্যাজিস্ট্রেটের অভিযান


বিএনএ,চট্টগ্রাম: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে দেশে চলছে লকডাউন। কিন্তু সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানছে না অনেকে। তাই ঈদের তৃতীয় দিনেও চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের চারজন ম্যাজিস্ট্রেট। এসময় ১৩ মামলায় ৫ হাজার ৫৬০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে করোনা প্রতিরোধে ২৫০ মাস্ক বিতরণ করা হয়।

রোববার (১৬ মে) দিনব্যাপি নগরীর বিভিন্ন স্পটে এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইনামুল হাছান, মামনুন আহমেদ অনিক এবং মাসুমা জান্নাত নগরীর পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে ৬টি মামলায় ১৮৬০ টাকা অর্থদণ্ড আদায় করেন। অন্যদিকে মো. উমর ফারুক নগরীর সিআরবি, কাজীর দেউড়ি ও ডিসিহিল এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি মামলায় ৩ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। এছাড়া সচেতনতার লক্ষে জেলা প্রশাসনের পক্ষে মাস্ক বিতরণ করা হয়।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত