29 C
আবহাওয়া
৯:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে মদসহ তিন মাতাল গ্রেপ্তার

বোয়ালখালীতে মদসহ তিন মাতাল গ্রেপ্তার

বোয়ালখালীতে মদসহ তিন মাতাল গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুর পাড়ে বসে মদ পান করে মাতলামি করার সময় ২০ লিটার চোলাই মদসহ তিন মাতালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার জৈষ্ঠ্যপুরা মাধব সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার একটি পুকুর পাড় থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার আসামীরা হলেন দক্ষিণ জৈষ্ঠ্যপুরা গ্রামের সুনীল চক্রবর্তীর ছেলে প্রদীপ চক্রবর্তী (৪৮), মৃত সোনা দেবের ছেলে রবি দেব (৬২) ও খরণদ্বীপ গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মো. জুনু মিয়া (৩৫)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, রাতে অভিযান চালিয়ে মদ পান করে মাতলামি করার সময় তিনজনকে আটক করা হয়। এসময় আসামী প্রদীপ চক্রবর্তীর কাছ থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী