26 C
আবহাওয়া
৯:২৭ অপরাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » নতুন গ্যাস সংযোগ কার্যাক্রম চালুর দাবিতে স্মারকলিপি

নতুন গ্যাস সংযোগ কার্যাক্রম চালুর দাবিতে স্মারকলিপি

নতুন গ্যাস সংযোগ কার্যাক্রম চালুর দাবিতে স্মারকলিপি

বিএনএ, চট্টগ্রাম : আবাসিক খতে নতুন গ্যাস সংযোগ কার্যাক্রম চালুর দাবিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রদানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন চট্টগ্রাম মহানগর গ্যাস পাইপ লাইন নির্মাণ শ্রমিক ইউনিয়ন।

স্মারকলিপি প্রদানের সময় সংগঠনরে নেতারা বলেন, পেট্টোবাংলার অধীনস্থ বিতরণ কোম্পানীগুলোতে গ্যাস পাইন লাইন নির্মাণ শ্রমিকের সংখ্যা প্রায় এক লক্ষের চেয়ে বেশী। দীর্ঘদিন আবাসি গ্যাস সংযোগ বন্ধ থাকার ফলে নতুন কাজ না থাকায় গ্যাস পাইপ লাইন নির্মাণ শ্রমিকগণ পরিবার-পরিজন নিয়ে রাস্তায় বসার উপক্রম হয়ে পড়েছে। অন্ধকারের ছায়া নেমে এসেছে শ্রমিক সমাজের উপর। যেখানে বাসা ভাড়া, ঔষুধ খরচ ও দৈনন্দিন বিভিন্ন খরচ দিয়ে দু-বেলা দু-মুঠো ভাত খাওয়া কষ্টদায়ক। সেখানে শ্রমিক সন্তানের লেখাপড়া করার সুযোগ কোথায়। এ ধরণের অন্ধকারময় জীবনের অভিশপ্ত অভাবগুলো মুছে শ্রমিক জীবন দশার পরিবর্তন ঘটাতে সাশ্রয়ী এবং নিরাপদ পাইন লাইনের মাধ্যমে আবাসিক খাতসহ সকল ধরণের গ্যাস সংযোগ প্রদানে জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

উক্ত স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম, দপ্তর সম্পাদক মোঃ ইমন হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ