28 C
আবহাওয়া
৯:৫২ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দুর্বৃত্তের হামলায় ববি’র ১১ শিক্ষার্থী আহত

দুর্বৃত্তের হামলায় ববি’র ১১ শিক্ষার্থী আহত

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল প্রতিনিধি: রাতের আঁধারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ১১ শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে সড়ক অবরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে আহতরা জানিয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

আহত শিক্ষার্থীরা হলেন- মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নুরুল্লাহ সিদ্দিকী, রসায়ন বিভাগের এসএম সোহানুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের আহসানুজ্জামান, গণিত বিভাগের ফজলুল হক রাজীব, সমাজবিজ্ঞান বিভাগের আলীম সালেহী, বোটানি ও ক্রপ সাইন্সের আলী হাসান, বাংলা বিভাগের মো. রাজন হোসেন এবং মার্কেটিং বিভাগের মাহবুবুর রহমান, মাহাদী হাসান ইমন, মিরাজ হাওলাদার ও সজীব শেখ।

আহতরা বর্তমানে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে (পুরুষ) চিকিৎসাধীন।

ঘটনাসূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১টায় নগরীর রূপাতলী এলাকায় মাহমুদুল হাসান তমালের মেসে হামলা করে কতিপয় পরিবহন শ্রমিক। এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তমালকে উদ্ধারে এগিয়ে আসেন পার্শ্ববর্তী মেসের শিক্ষার্থীরা। তখন ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে আগত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।

এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।

বিএনএ নিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭