26 C
আবহাওয়া
৫:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ‘হিযবুত তাহরীর’নেতা গ্রেপ্তার

রাজধানীতে ‘হিযবুত তাহরীর’নেতা গ্রেপ্তার


বিএনএ, ঢাকা: নিষিদ্ধ জঙ্গি সংগঠন‘হিযবুত তাহরীর’র শীর্ষ জঙ্গি নেতা সাজাপ্রাপ্ত পলাতক আসামি আহম্মেদ নিজাম (৩৫) কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব-২।মঙ্গলবার (১৬ জানুয়া‌রি) দিবাগত রা‌তে রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৭ জানুয়া‌রি) সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন।

শিহাব করিম ব‌লেন, আহম্মেদ নিজাম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর এর শীর্ষ জঙ্গি এবং দাওয়াতি বিভাগের দায়িত্বে রয়েছেন। তিনি দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখেন। আহম্মেদ নিজামের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১টি পুলিশ এ্যাসাল্ট মামলা ও ৪টি সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া খিলগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ২ বছরের সাজায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে  রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে আহম্মেদ নিজামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসা‌মি‌ নিজামকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তিনি ২০১০ সালে একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় পড়াশোনা সম্পন্ন করেন। পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়া অবস্থায় তিনি উগ্রবাদী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’এর সাথে সম্পৃক্ত হয়। পরবর্তীতে তিনি ঢাকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি করেছেন এবং বর্তমানে তিনি বাসায় বসে অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও নওযুবক তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল। তিনি অফলাইন ও অনলাইনের মাধ্যমে হিযবুত তাহরীর গ্রুপে লিডারদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতেন।

শিহাব করিম আরো ব‌লেন, গ্রেপ্তারকৃত আসামিকে রাজধানী খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে ।

বিএনএনিউজ/রেহানা/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের