25 C
আবহাওয়া
৭:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » হল ছাড়বে না শিক্ষার্থীরা, বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি

হল ছাড়বে না শিক্ষার্থীরা, বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি

শাবিপ্রবি

বিএনএ, সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনের জেরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য হল বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আবাসিক হল না ছাড়ার ঘোষণা দিয়ে দফায় দফায় ক্যাম্পাসে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ভাইস-চ্যান্সেলরের (ভিসি) নির্দেশেই পুলিশ হামলা ও গুলি চালিয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) ক্যাম্পাস বন্ধ ঘোষণার পর রাত ৯টার দিকে ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে তিনটি আবাসিক ছাত্র হলের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাস ও হল বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

জানা গেছে, রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে অর্ধশতাধিক শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শাহপরান হল ও সৈয়দ মুজতবা আলী হল থেকেও শিক্ষার্থীরা মিছিল সহকারে তাদের সঙ্গে যোগ দেন। পরে তারা হল থেকে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে চলে যান।

এছাড়া ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে প্রধান ফটকে সন্ধ্যা ৭টা থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এর আগে দুপুরে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যায় তাকে উদ্ধার করতে হলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচ পুলিশ সদস্য, ১০ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, ১৫ জন শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হন।

বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্ট বডির পদত্যাগসহ তিন দফা দাবি ও অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। রবিবার ১৬ জানুয়ারি চতুর্থ দিনের মতো আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। তবে বিকেলের পর থেকে উত্তপ্ত হয়ে পড়ে ক্যাম্পাস।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের