25 C
আবহাওয়া
৮:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে আওয়ামী লীগ :মঈন খান

বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে আওয়ামী লীগ :মঈন খান

বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে আওয়ামী লীগ :মঈন খান

বিএনএ,ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ৫২ বছর আগে মুক্তিযুদ্ধে বিজয় লাভ করে স্বাধীন দেশের সূচনা হয়েছিল। বিজয় হয়েছিল গণতন্ত্রের। বর্তমান সরকার সেই গণতন্ত্র হত্যা করে আজকে বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে।

শনিবার দুপুরে (১৬ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে বিএনপির বিজয় র‌্যালিতে তিনি অংশ নেন ।

মইন খান বলেন, আজকে সরকার নাকি দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। তাহলে ক্ষমতা ছেড়ে দিয়ে সুষ্ঠু নির্বাচন দিন। তবেই দেখা যাবে জনগণের কাছে কে জনপ্রিয়? এখন যেভাবে নির্বাচনের সিট ভাগাভাগি চলছে তাকে নির্বাচন বলে না। এটা বিশ্বের কোথাও নেই। বিশ্বের কোথাও ভোটচুরি করে না।

নজরুল ইসলাম খান বলেন, ২০১৪ সালের নির্বাচনে প্রার্থী ছিল না। ২০১৮ সালের নির্বাচন রাতেই হয়ে গেছে। এবারে নির্বাচনকে বলা হচ্ছে ডামি নির্বাচন। এই ডামি নির্বাচন করতে গিয়ে অযথা আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ নির্বাচনে কারা নির্বাচিত হবেন তা সবাই জানে। এত ভনিতা না করে এদের নাম ঘোষণা করে দিলেই হলো। হাজার কোটি টাকা খরচ করে ইলেকশন ইলেকশন খেলার কোনো প্রয়োজন নেই।

এর আগে দুপুর ২টার পর র‌্যালি শুরু হয়। র‌্যালিতে বিএনপির কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মোস্তাফিজুর রহমান বাবুল, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, ড. এ বি এম ওবায়দুল ইসলাম, কামরুজ্জামান রতন, তাইফুল ইসলাম টিপু, কাদের গণি চৌধুরী, বজলুল করিম চৌধুরী আবেদ, হাসান মামুন, অধ্যাপক ড. লুৎফর রহমান, অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক শামসুল আলম সেলিম, অধ্যাপক নূরুল ইসলাম, অধ্যাপক কামরুল আহসান, প্রকৌশলী মাহবুব আলমসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদল, মৎস্যজীবী দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নিয়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের