29 C
আবহাওয়া
১০:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে মহান বিজয় দিবস পালিত

ঝিনাইদহে মহান বিজয় দিবস পালিত


বিএনএ, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ঝিনাইদহ সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের শুভ সূচনা ঘটে।

সকাল ৭টার ঝিনাইদহ মুক্তিযুদ্ধ সৃতিসৌধে জেলা জেলা প্রশাসন , আওয়ামলীগ,জেলা বিএনপি,প্রেসক্লাব এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক মনিরা বেগম ,পুলিশ সুপার মোঃ আশিকুর রহমান ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেন করেন।

সকাল ৯টার ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কুচকাওয়াজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে স্কুল কলেজের শিক্ষার্থীদের ক্রিড়া প্রতিযোগিতা ও শিশু একাডেমীতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ঝিনাইদহ শিল্পকলা একাডেমীতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করে। এছাড়া দিবসটি উপলক্ষ্যে হাসপাতাল, জেলখানা, শিশুকেন্দ্র, এতিমখানা ও ভবঘুরে কেন্দ্রে উন্নত খাবার পরিবেশন করা হয়। জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা প্যাগোডা ও অন্যান্য উপসানালয়ে দেশ এবং জাতীর সমৃদ্ধ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে কাবাডি প্রতিযোগিতা এবং বিকাল ৪টা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসন বনাম মুক্তিযোদ্ধা একাদশের প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় । এ ছাড়া ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট চত্বরে ১৫ দিন ব্যাপী বিজয় মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলমান রয়েছে।

বিএনএনিউজ/আতিক রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম?