27 C
আবহাওয়া
৯:৫২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে জরিমানা গুণলেন ৪ ব্যবসায়ী

বোয়ালখালীতে জরিমানা গুণলেন ৪ ব্যবসায়ী

বোয়ালখালীতে জরিমানা গুণলেন ৪ ব্যবসায়ী

বিএনএ, চট্টগ্রাম: বোয়ালখালীতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোয় ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার কানুনগোপাড়া বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা।

তিনি বলেন, বাজার তদারকির অংশ হিসেবে অভিযান চালিয়ে কানুনগোপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ এবং ৪০ ধারায় ৪ জন ব্যবসায়ীকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি জানান, ওই ব্যবসায়ীরা তালিকা পিঁয়াজের মূল্য ১০০ টাকা লিখলেও ক্রেতাদের কাছ থেকে দাম নিচ্ছিলেন ১১০-১১৫ টাকা। এছাড়া ডিমেরও বাড়তি দাম নেওয়া হচ্ছিল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতায় ছিলেন বোয়ালখালী থানা পুলিশ।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন