31 C
আবহাওয়া
১:০০ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গুতে চট্টগ্রামে দুইজনের মৃত্যু, হাসপাতালে ১২৪

ডেঙ্গুতে চট্টগ্রামে দুইজনের মৃত্যু, হাসপাতালে ১২৪

ডেঙ্গুতে চট্টগ্রামে দুইজনের মৃত্যু, হাসপাতালে ১২৪

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন। একই সময়ে ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে জেলায় বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৬৫ জনে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: নেত্রকোণায় ফলের প্যাকেটে ভারতীয় মদ, আটক ৩

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২৯ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪১ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩৫ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৫৩ জন ভর্তি রয়েছেন।

বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৩৪৮ জন।

বিএনএনিউজ/বিএম /হাছিনা আখতার মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
স্বরাষ্ট্রমন্ত্রী: বিরোধী দল সংবিধান সংশোধনীতে সহযোগিতা করছে না বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার