32 C
আবহাওয়া
৬:২৬ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মেঘনায় সিমেন্টবোঝাই কার্গো ডুবি

মেঘনায় সিমেন্টবোঝাই কার্গো ডুবি

মেঘনায় সিমেন্টবোঝাই কার্গো ডুবি

বিএনএ, বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া সংলগ্ন মেঘনা নদীতে তলা ফেটে দুর্ঘটনার কবলে পড়েছে একটি মালবাহী কার্গো জাহাজ। রোববার (১৬ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে অর্ধনিমজ্জিত জাহাজের নাবিক-ক্রুসহ ১২ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল জানান, সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে ঢাকা থেকে খুলনার মংলার উদ্দেদ্যে যাচ্ছিলো প্রিমিয়াম-৫ নামের একটি মালবাহী কার্গো জাহাজ। বেলা সাড়ে ১১ টার দিকে উলানিয়া জমিদার বাড়ি খাল সংলগ্ন মেঘনা নদীতে পৌঁছালে জাহাজের পেছনের অংশের তলা ফেটে ভেতরে পানি ওঠতে থাকে।

তিনি আরও জানান, এসময় কোষ্টগার্ড দক্ষিণ জোনের কালিগঞ্জ স্টেশনের একটি টহল টিম দুর্ঘটনাস্থলের কাছাকাছি নদীতে টহল দিচ্ছিলো। তারা বিষয়টি দেখে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে জাহাজের নাবিক-ক্রুসহ ১২ জনকে উদ্ধার করেছে। বর্তমানে জাহাজটি ওইস্থানের ডুবোচরে আটকে গিয়ে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে।

নৌ-পুলিশের মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ ফাঁড়ির এসআই আসাদুল আল গালিব বলেন, ডুবোচরের সাথে ধাক্কা লেগে জাহাজটির তলা ফেটে ধীরে ধীরে পানি প্রবেশ করতে থাকায় বর্তমানে সেই অংশ নিমজ্জিত হয়।

তিনি আরও বলেন, বর্তমানে জোয়ারের পানি ঢুকে জাহাজটির সামনের অংশ দেখা দেখা গেলেও পেছনের অংশ নদীর পানিতে তলিয়ে রয়েছে। বিষয়টি জাহাজ কোম্পানিকে জানানোর পর তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল,বিএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৪৮ পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছাগলনাইয়ার ঘোপালে শারদীয় দুর্গাপূজায় উপহার সামগ্রী বিতরণ স্বরাষ্ট্রমন্ত্রী: বিরোধী দল সংবিধান সংশোধনীতে সহযোগিতা করছে না বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী