32 C
আবহাওয়া
৩:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে বিনামূল্যে পারাপার

টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে বিনামূল্যে পারাপার


বিএনএ, কক্সবাজার : সেন্টমার্টিনে যাতায়াত করতে কোন টাকা লাগছেনা। সম্পূর্ণ ফ্রীতে দ্বীপে যেতে পারবেন লোকজন। বিশেষ করে শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা’র আঘাতে সেন্টমার্টিনের যেসব বাসিন্দা টেকনাফে আশ্রয় নিয়েছিলেন তাদের বাড়ি ফেরার জন্য ট্রলারের ভাড়া ফ্রি করে দিয়েছে সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতি।

একই সাথে যারা সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্যে দ্বীপে যাবেন,তাদের কাছ থেকেও টাকা নেয়া হয়না

মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রশিদ আহমেদ বলেন, ‘ঝড়ের প্রভাব থেকে রক্ষা পেতে দ্বীপের যেসব বাসিন্দা বাইরে অবস্থান করছিলেন, তাদের দ্বীপে যেতে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে ট্রলার ভাড়া ফ্রি করা হয়েছে। বিনা খরচে এসব মানুষ দ্বীপে ফিরতে পারবেন।

তিনি আরও বলেন, মোখায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনের বাসিন্দাদের যে বা যারা ত্রাণ সামগ্রীসহ বিভিন্ন সহয়তা করতে দ্বীপে যাবেন তাদের ভাড়াও ফ্রি করা হয়েছে। সেন্টমার্টিন যারা যাবেন কারো কাছ থেকে ভাড়া নেয়া হবেনা।সম্পূর্ণ বিনামূল্যে সেন্টমার্টিন আশা যাওয়া করা যাবে বলে জানান রশিদ আহমেদ।

বিএনএনিউজ/এইচএম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত