24 C
আবহাওয়া
৬:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সেন্টমার্টিনে বিজিবি’র ত্রাণ বিতরণ

সেন্টমার্টিনে বিজিবি’র ত্রাণ বিতরণ

সেন্টমার্টিনে বিজিবি'র ত্রাণ বিতরণ

বিএনএ, কক্সবাজার: ঘূর্ণিঝড় ‘মোখা’য় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। সেই সঙ্গে দ্বীপের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন তিনি।

মঙ্গলবার (১৬ মে) সকালে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ সেন্টমার্টিন বিওপি পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক। পরে ঘূর্ণিঝড় ‘মোখা’য় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনের ৮০০ অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

এ দিন ত্রাণ বিতরণ শেষে বিজিবি মহাপরিচালক সেন্টমার্টিন বিওপিতে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দুর্যোগ মোকাবিলায় সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সকল স্তরের বিজিবি সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

মতবিনিময়কালে বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার, টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় কক্সবাজার জেলা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর থেকেই বিজিবি সদস্যগণ উপকূলীয় অঞ্চলে সচেতনতামূলক মাইকিং করা ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে দুর্যোগের আগাম বার্তা পৌঁছে দেয়। এছাড়াও ঘূর্ণিঝড়কবলিত এলাকার জনসাধারণকে সাইক্লোন শেল্টার বা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতেও প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন বিজিবি সদস্যরা।

বিএনএনিউজ/শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী