26 C
আবহাওয়া
২:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাবিতে এখনও ফাঁকা আছে ৫৪ হাজার আবেদন!

রাবিতে এখনও ফাঁকা আছে ৫৪ হাজার আবেদন!

রাবিতে এখনও ফাঁকা আছে ৫৪ হাজার আবেদন!

বিএনএ, রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম ধাপের চূড়ান্ত পর্যায়ের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এতে আবেদন জমা পড়েছে এক লাখ একষট্টি হাজার দুইশত তেরটি।

রোববার (১৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক তথ্যটি নিশ্চিত করেছেন।

ড. প্রামাণিক বলেন, “গত ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত প্রথম ধাপে চূড়ান্ত আবেদন প্রক্রিয়া চলমান ছিল। এই পর্যায়ে ‘এ’ ইউনিটে আবেদন পড়েছে ৬১ হাজার ৭০, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৩৯৫ ও ‘সি’ ইউনিটে ৬৯ হাজার ৭৪৮টি। ফলে এখন ৫৪ হাজার ৭৮৭টি আবেদন ফাঁকা রয়েছে। তাই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে দ্বিতীয় ধাপে চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এটা ১৭ থেকে ১৯ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে।”

উল্লেখ্য, রাবিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২৯ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটের পরীক্ষা ২৯ মে, ৩০ মে ‘এ’ ইউনিট এবং ৩১ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন এক ঘণ্টা সময়সীমার এই পরীক্ষা চলবে চার শিফটে। ৮০টি বহুনির্বাচনি প্রশ্নের মান ১০০। প্রতি ৪ ভুল প্রশ্নের জন্য ১ নম্বর কাটা যাবে। এই শিক্ষাবর্ষে ৩৯৩০ টি আসনের বিপরীতে পরীক্ষায় বসার সুযোগ পাবে সর্বমোট ২ লাখ ১৬ হাজার ভর্তিচ্ছু।

বিএনএনিউজ/সাকিব,বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী