26 C
আবহাওয়া
২:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ১৮ এপ্রিল ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ

১৮ এপ্রিল ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ

গাইবান্ধা-৫ আসনের ভোট গ্রহণ ৪ জানুয়ারি

বিএনএ, ঢাকা: পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গণমাধ্যমের অংশ হিসেবে ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য আগামী সোমবার (১৮ এপ্রিল) বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ১৮ এপ্রিল সকাল ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে চতুর্থ ধাপের এই সংলাপটি অনুষ্ঠিত হবে। আগামী ১৮ এপ্রিল ৩০ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকের সঙ্গে সংলাপ করার সম্ভাব্য তারিখ চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে তাদের কাছে আমন্ত্রণ চিঠি পাঠানো শুরু হয়েছে।

এর আগে গত ১৩ মার্চ শিক্ষক সমাজ এবং ২২ মার্চ সুশীল সমাজ, ৬ এপ্রিল প্রিন্ট মিডিয়ার সম্পাদকও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে তিন ধাপে সংলাপ করে ইসি।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি সিইসিসহ চার কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।  এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল।

নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর এবং আনিছুর রহমান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী