31 C
আবহাওয়া
৬:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ৫ দিনই হবে শ্রেণিকক্ষে পাঠদান: শিক্ষামন্ত্রী

৫ দিনই হবে শ্রেণিকক্ষে পাঠদান: শিক্ষামন্ত্রী


বিএনএ, চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের নতুন শিক্ষাক্রমে পাঁচ দিন হবে শ্রেণিকক্ষে পাঠদান। এটা একবারে নতুন শিক্ষাক্রমে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রথমে বিদ্যুৎ সংকটের জন্য পাঁচ দিন পাঠদান করার সিদ্ধান্ত হয়। তখন বিদ্যুতের জন্য পাঁচ দিন কার্যক্রম চলেছে। কিন্তু তখনই বলেছিলাম পরবর্তী বছর শিক্ষা কার্যক্রম সপ্তাহে পাঁচ দিনই হবে। আর দুই দিন শিক্ষকদের বন্ধ থাকবে। কারণ, শিক্ষকদেরও কিন্তু দুই একদিন বিশ্রামের প্রয়োজন হয়।

ডা. দীপু মনি বলেন, কারিগরি বিভাগে এর আগের ১০ বছরে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। পরবর্তীতে গত চার বছরে সব শিক্ষক নিয়োগ হয়েছে। কিছু কিছু পদ সবসময় শূন্য হয়, কারণ শিক্ষকরা অবসরে যাচ্ছেন। আবার চাহিদা অনুযায়ী আমরা সেই পদ পূরণ করি। এখন কারিগরি বিভাগে শিক্ষক সংকট নেই। নিয়োগ প্রক্রিয়া যে খুব সহজ তাও কিন্তু নয়। যদি কোথাও কোনো শিক্ষক শূন্যপদ থাকে, সেটিও পূরণ হয়ে যাবে।

এসময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী