27 C
আবহাওয়া
২:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেনে

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেনে


বিএনএ, বিশ্বডেস্ক : আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) হঠাৎ ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, তিনি বুঝতে পারছেন “এটাই আসলে সরে দাঁড়ানোর উপযুক্ত সময়।”

আট বছর ধরে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টারের দায়িত্ব পালন করে আসছেন নিকোলা স্টার্জেন। স্কটল্যান্ডের ইতিহাসে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় এই পদে আছেন।

মিজ স্টার্জেন জানিয়েছেন, একজন উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন।

নিকোলা স্টার্জেন প্রথম স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হন ২০১৪ সালে। তার পূর্বসূরি অ্যালেক্স স্যামন্ড প্রথম গণভোটে হেরে বিদায় নেয়ার পর। তবে নিকোলা স্টার্জেনের নেতৃত্বে তার দল এসএনপি যুক্তরাজ্যের পার্লামেন্ট, স্কটল্যান্ড এবং স্থানীয় পর্যায়ের নির্বাচনে একের পর এক সাফল্য পায়।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের