32 C
আবহাওয়া
৫:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আরেক মামলা সুচি’র বিরুদ্ধে

আরেক মামলা সুচি’র বিরুদ্ধে


বিশ্ব ডেস্ক:  মিয়ানমারের গৃহবন্দি নেতা অং সান সুচির বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইনে এই মামলা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতাসীন নেতা অং সান সু চিকে গৃহবন্দি করে অভ্যুত্থান ঘটায়। এর কয়েক দিনের মাথায় সু চির বিরুদ্ধে আমদানি-রপ্তানি আইনে মামলা হয়। ওই মামলায় তাকে রিমান্ডের আবেদনও করা হয়েছিল।

সু চির আইনজীবী জানিয়েছেন, এনএলডির নেতার বিরুদ্ধে দ্বিতীয় মামলা হয়েছে। দেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে এই মামলা হয়েছে।

আইনজীবী খিন মং জ বলেন, ‘তার বিরুদ্ধে আমদানি-রপ্তানি আইনের ৮ ধারা এবং প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ২৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।’

তিনি জানান, সু চির সঙ্গে এখনও কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। পহেলা মার্চ বিচারের সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে হাজির করা হতে পারে।

সেনা মুখপাত্র জ মিন তুন জানিয়েছেন, অং সান সু চি ‘নিরাপদ স্থানে’ রয়েছেন এবং তার ‘শারীরিক অবস্থাও ভালো।’

বিএনএনিউজ২৪/এআইএস

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত