29 C
আবহাওয়া
৭:২৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ‘স্মার্ট ইয়াবা বিক্রেতা’ গ্রেপ্তার

চট্টগ্রামে ‘স্মার্ট ইয়াবা বিক্রেতা’ গ্রেপ্তার

চট্টগ্রামে ‘স্মার্ট ইয়াবা বিক্রেতা’ গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম:  চট্টগ্রামে এবার মো. জিহাদ উল্লাহ নামে স্মার্ট ইয়াবা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে সে নিজের নামে জিহাদ উল্লাহ পরিবর্তে স্মার্ট নাম রাখে জেহা। শুধু নামে নয়, চলাফেরায়ও স্মার্ট হতে চেয়েছেন এ তরুণ। স্মার্ট বলে কেউ তাকে সন্দেহ করবে না এমন ধারণা থেকেই ইয়াবা ব্যবসা শুরু করেছিলেন তিনি। কিন্তু তার স্মার্টনেসও রক্ষা করতে পারেনি পুলিশের কাছ থেকে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের ডবলমুরিং থানার পাঠানটুলি থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, জিহাদ খুচরা ইয়াবা বিক্রেতা। সে সব সময়ই স্মার্টভাবে চলাফেরা করে যাতে কেউ সন্দেহ না করে। আজ সন্ধ্যায় পাঠানটুলি গায়েবি মসজিদের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, জিহাদ গায়েবি মসজিদের পাশে ইয়াবা বিক্রির জন্য দাঁড়িয়েছিল। এসময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে চ্যালেঞ্জ করলে সে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে সময় তার পকেট থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিহাদের বিরুদ্ধে এর আগেও মাদক আইনে দুইটি মামলা হয়েছিল বলেও জানান ওসি মহসীন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী