28 C
আবহাওয়া
১০:১৭ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মেয়র রেজাউলের নেতৃত্বে চসিকের প্রথম সভা ২৩ ফেব্রুয়ারি

মেয়র রেজাউলের নেতৃত্বে চসিকের প্রথম সভা ২৩ ফেব্রুয়ারি

চট্টগ্রাম সিটি করপোরেশন

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নব নির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে পরিষদের প্রথম সভা আগামী ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। তিনি আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পরের দিন পূর্ণাঙ্গ অফিসকালীন সময়ে গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্তপত্রে স্বাক্ষর করেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ২৩ ফেব্রুয়ারি সকাল ১১ টায় কে.সি.দে রোড থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নব নির্বাচিত পরিষদের প্রথম সভা আহ্বান করা হয়েছে। সেখানে কাউন্সিলররা ছাড়াও নগরের ১৪টি সেবা সংস্থার প্রধানদের থাকার জন্য চিঠি দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গতকাল সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে চট্টগ্রামের টাইগারপাস সংলগ্ন বাটালি হিল এলাকায় চসিকের অস্থায়ী কার্যালয়ে গিয়ে মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন রেজাউল করিম চৌধুরী।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭