32 C
আবহাওয়া
৪:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

কর্ণফুলীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন


বিএনএ, চট্টগ্রাম : তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা(অনূর্ধ্ব-১৭) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক সিডিএ আবাসিক মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

কর্ণফুলী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার (এ্যাড হক কমিটি) উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে বালিকা দল রজনীগন্ধা এবং পলাশ দল অংশগ্রহণ করে। বালিকা দলে রজনীগন্ধা ৪ পলাশ ২ গোলে ট্রাইবেকারের মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়। বালক দলে ফাইনাল খেলায় শিকলবাহা ইউনিয়ন এবং বড়উঠান ইউনিয়ন অংশগ্রহণ করে। খেলায় শিকলবাহা ইউনিয়ন ০২-০ গোলে বড়উঠান ইউনিয়নকে পরাজিত করে বিজয়ী হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাড হক কমিটির সম্মানিত সভাপতি মাসুমা জান্নাত। তিনি খেলা শেষে বিজয়ী দল ও রানার্সআপ দলের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্ণফুলী উপজেলা আমির মাস্টার মনির আফসার চৌধুরী, কর্ণফুলী উপজেলা যুবদলের সভাপতি নুরুল ইসলাম মেম্বার,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাবের আহাম্মদ এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ছৈয়দুল ইসলাম প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার ক্রীড়া সংস্থার সদস্য মুহাম্মদ লোকমান, নুরুল আমিন মিন্টু, বাহার উদ্দিন খান, জাবেদুল ইসলাম ও মো. শাহিদুল ইসলাম সাহেদ। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতায় সফলভাবে ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হয়।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত