26 C
আবহাওয়া
১১:০৪ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ২৫ জানুয়ারি সারাদেশে সমাবেশ করার ঘোষণা বিএনপির

২৫ জানুয়ারি সারাদেশে সমাবেশ করার ঘোষণা বিএনপির

নয়াপল্টনে বিএনপির সমাবেশ

বিএনএ: সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে কর্মসূচি পালন করছে বিএনপি। দাবি আদায়ে আগামী ২৫ জানুয়ারি দেশব্যাপী সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন।

সমাবেশের পর ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন দলের নেতাকর্মীরা। বিকেল সোয়া ৪টার দিকে এ মিছিল শুরু হয়। যানজটের কথা বিবেচনা করে মিছিলটি নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সংক্ষিপ্ত হয়।

মিছিলের আগে সমাবেশে আগামী ২৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে ১০ দফা দাবিতে দেশব্যাপী সমাবেশের ঘোষণা দেয়া হয়।

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি আজ এই মিছিল-সমাবেশ করছে। নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ পূর্বঘোষিত ১০ দফা দাবির সঙ্গে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি পালন করে দলটি।

দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে সেখানে সমাবেশ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী