26 C
আবহাওয়া
১১:০৪ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপিকে হাসপাতালে পাঠানো হবে: ওবায়দুল কাদের

বিএনপিকে হাসপাতালে পাঠানো হবে: ওবায়দুল কাদের

বিএনপিকে হাসপাতালে পাঠানো হবে

বিএনএ: বিএনপি-জামায়াতের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির পুরো দলটাই অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ রাজনীতি করার জন্য দলটাকে হাসপাতালে পাঠানো হবে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১৬ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কেউ আগুন নিয়ে খেলতে চাইলে তা মেনে নেয়া হবে না। বিএনপি-জামায়াতের বিশৃঙ্খলার বিরুদ্ধে চলছে শান্তি সমাবেশ। স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ এ দেশে ভেসে আসেনি। বিএনপি সরকার পতন করবে আর বাংলার মানুষ চুপ করে বসে থাকবে, সেটা ভাবার প্রয়োজন নেই। সত্য কথা বলার সাহস নেই মির্জা ফখরুলের। তারা কথায় কথায় মিথ্যাচার করে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি চোখে সরিষা ফুল দেখছে। মানুষের জানমাল নিয়ে খেললে, খেলা হবে। যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে থাকবে আওয়ামী লীগ। সরকার হটাতে গিয়ে তারাই হটে যাবে।

বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপির বিক্ষোভ-সমাবেশ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আমরা সরকারে আছি। আমাদের দায়িত্ব হচ্ছে, জনসাধারণের জানমালের নিরাপত্তা দেয়া। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আগুন নিয়ে সন্ত্রাস, লাঠি নিয়ে খেলা, রাস্তা অবরোধ করে অশান্তি সৃষ্টি করাসহ এ ধরনের কাজ করলে জনগণের জানমাল রক্ষায় আমরা জনগণের পাশে আছি। সেজন্যই আজকের এই শান্তি সমাবেশ।

বিএনএনিউজ /এ আর

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী