27.5 C
আবহাওয়া
১:১৬ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

বিএনএ,ঢাকা: আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার প্রভাবে পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য পরিমাণে কমলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে উত্তরের জেলা পঞ্চগড় ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে যে মৃদু ধরনের শৈত্য প্রবাহ প্রবাহিত হচ্ছে সেটি অব্যাহত থাকতে পারে।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে আগামী ৩দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকলেও পরবর্তী সময়ে লঘুচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে। আর এই সময়ের মধ্যে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

উল্লেখ্য, শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টা আজ সকাল ৬টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চট্টগ্রাম বিভাগের টেকনাফে। যার পরিমাণ ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রংপুর বিভাগের তেঁতুলিয়া এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গায়। উভয় জায়গায় তাপমাত্রার পরিমাণ ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর এই সময়ের মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি।

বিএনএনিউজ/আরএস

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?