26 C
আবহাওয়া
৫:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মাদক গ্রহণের অপরাধে চুয়েটে ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার

মাদক গ্রহণের অপরাধে চুয়েটে ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার

মাদক গ্রহণের অপরাধে চুয়েটে ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার

বিএনএ, চুয়েট: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ মাদক গ্রহণের অপরাধে ৪ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে ।  গত ১৩ই ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রাম শহর থেকে চুয়েটে রাত্রিকালীন ফেরার বাসে মাদক গ্রহণরত অবস্থায় হাতেনাতে ধরা হয় তাদের ।

মাদক গ্রহণকারীরা হলেন- ইমরান হাসান মুরাদ (চুয়েট স্টুডেন্ট আইডিঃ ১৭০৩১২৮), প্রত্যয় দেব (আইডিঃ ১৭০৩০৮২), আকিব জাবেদ আসিফ (আইডিঃ ১৭০৩১১১), আমানত উল্লাহ (আইডিঃ ১৭০৩১১৪) । তারা প্রত্যেকেই চুয়েট যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ।

চুয়েট বাসে মাদক গ্রহন নিয়ে দীর্ঘদিন যাবত অভিযোগ করে আসছে চুয়েট শিক্ষার্থীরা । এরই প্রেক্ষিতে গত কয়েকদিন ধরেই চুয়েট বাসে মাদক সেবনের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছেন চুয়েট প্রশাসন । গত ১৩ই ডিসেম্বর ক্যাম্পাসে রাত্রিকালীন ফেরার বাসে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনে অভিযান চালান চুয়েট ছাত্রকল্যাণ দপ্তর এবং বিভিন্ন হলের প্রভোস্টদের নিয়ে গঠিত অভিযান কমিটি । এসময় উল্লেখিত ৪জনকে বাসে মাদক (হুইস্কি) গ্রহণরত অবস্থায় হাতেনাতে আটক করেন শিক্ষকদল ।

পরে গতকাল ১৪ই ডিসেম্বর জরুরী ডিসিপ্লিন কমিটির সভা ডাকেন চুয়েট প্রশাসন । ডিসিপ্লিন কমিটিতে মাদকদ্রব্য প্রতিরোধ নীতিমালা, চুয়েট-২০১৬ মোতাবেক ইমরান হাসান মুরাদ, প্রত্যয় দেব, আকিব জাবেদ আসিফ এবং আমানত উল্লাহকে এক বছরের জন্য সাময়িক একাডেমিক বহিস্কার করা হয় । আজ বিকেল সাড়ে ৩ টায়  এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেন চুয়েট প্রশাসন । সেই সাথে এহেন কর্মকান্ডের জন্য কেন তাদের বিরুদ্ধে আরও শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, এই মর্মে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয় ।

উল্লেখিত ৪জনকে আরও শাস্তি দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ডঃ রেজাউল করিম জানান, “প্রাপ্ত প্রমাণাদির ভিত্তিতে তাদেরকে এক বছরের জন্য সাময়িক বহিস্কার করা হয়েছে । সেই সাথে তাদেরকে শোকজ করা হয়েছে । শোকজে তাদের জবাব সন্তুষ্টপূর্ণ না হলে তাদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে ।”

চুয়েট প্রশাসনের এই মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক।

বিএনএ/ গোলাম রাব্বানী,ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের