27 C
আবহাওয়া
১২:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারে বাস দুর্ঘটনায় নিহত ১৩

মিয়ানমারে বাস দুর্ঘটনায় নিহত ১৩


বিএনএ, বিশ্বডেস্ক : মিয়ানমারের মধ্যাঞ্চলে  একটি মোটরওয়েতে দুটি যাত্রীবাহী বাসের সাথে একটি পার্ক করা গাড়ির সংঘর্ষে কমপক্ষে ১৩ জনের প্রাণহানী ও ২৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) উদ্ধারকারী পরিষেবা বিভাগ এ কথা জানায়। খবর এএফপি’র।

বুধবার রাতে স্থানীয় সময়  ৮ টা ২৫ মিনিটে মান্দালয় অঞ্চলের কেন্দ্রীয় কিয়াউকপাডাউং শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। মিয়ানমার ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট জানিয়েছে, “সর্বমোট ১০ জন পুরুষ ও তিনজন নারীর প্রাণহানী ঘটেছে।” গুরুতর আহত হয়েছেন, ১৩ জন পুরুষ এবং এক মহিলা। এছাড়া, সামান্য আহত হয়েছেন পাঁচজন পুরুষ ও চারজন নারী । তাদের প্রত্যেককে নিকটবর্তী কিয়াউকপাডাং হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকারী গাড়ি, শ্রমিক ও সমাজসেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

সংঘর্ষের কারণ জানা যায়নি। তবে গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যূত্থানের পর থেকে,  রাতের কারফিউকালে চালকদের তাড়াহুড়ো করে তাদের গন্তব্যে যেতে উৎসাহিত করা হয়েছে। পরিবহন নেটওয়াকের অবস্থা খারাপ হওয়ায় মিয়ানমারে আগে থেকেই সড়ক দুর্ঘটনা অত্যন্ত সাধারণ ঘটনা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের