29 C
আবহাওয়া
৯:১৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে মিসফায়ারে গুলিবিদ্ধ পুলিশ সদস্যের মৃত্যু

রাজধানীতে মিসফায়ারে গুলিবিদ্ধ পুলিশ সদস্যের মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ‍দুই হাজতির মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর মিরপুরে পুলিশ লাইনে সহকর্মীর অস্ত্রের মিসফায়ারে গুলিবিদ্ধ সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আল আমিন (৪২) হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরের  দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান,  গত সোমবার বিকেলে মিরপুর পুলিশ লাইনে জমা করা অস্ত্র আনতে যান দারুস সালাম থানার এএসআই আল আমিনসহ অন্য পুলিশ সদস্যরা। সেখানে এএসআই ইয়াছিন আলী নামে একজন পুলিশ সদস্যের হাতে থাকা পিস্তল মিস ফায়ার হয়ে আল আমিনের পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়। গুলিটি পিঠ দিয়ে বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ওইদিন ঢাকা মেডিকেলে নিয়ে  আসেন সহকর্মীরা।সেখান থেকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে মারা যান তিনি।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী