25.8 C
আবহাওয়া
৭:১৩ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » রাষ্ট্রপতির পদত্যাগের খবর ভুয়া: আসিফ নজরুল

রাষ্ট্রপতির পদত্যাগের খবর ভুয়া: আসিফ নজরুল

রাষ্ট্রপতির পদত্যাগের খবর ভুয়া: আসিফ নজরুল

বিএনএ, ঢাকা: ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন’- এমন খবর মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে অধ্যাপক আসিফ নজরুল পোস্ট দিয়েছেন।

অধ্যাপক আসিফ নজরুল লেখেন, ‘আমার নাম ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে। রাষ্ট্রপতি রিজাইন (পদত্যাগ) করেছেন বলে যে খবর আমার ছবি ব্যবহার করে প্রচার হচ্ছে- তা ভুয়া।’

তিনি আরো বলেন, বুধবার ‘সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সব বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে-বিদেশে অবস্থিত স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী ১০ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। আমরা অধস্তন আদালতের পরিবেশ উন্নয়নের জন্য কিছু উদ্যোগ নিয়েছি। অধস্তন আদালতে আমরা প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধ করেছি। রিপ্লেস করতে একটু টাইম লাগবে কিন্তু অলরেডি নির্দেশনা পৌঁছে গেছে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে করা সব হয়রানি মূলক মামলা আগামী ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে । এছাড়া অন্তর্বর্তী সরকার জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে ।

পাশাপাশি আওয়ামী লীগের শাসনামলে করা বিতর্কিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন বাতিল করা হবে।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‌এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না। আপনাকে ধন্যবাদ আপনি এটা বলেছেন। আমরা কাজ শুরু করলাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ড. ইউনূস স্যারের অধীনে রয়েছে। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব স্যারকে এটা বলবো। আমি বিশ্বাস করি, খুব দ্রুত এটা বাতিল করা হবে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?